এনসিপি থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় নেত্রী ফারাহা এমদাদ
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি |
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেত্রী ফারাহা এমদাদ। কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে তাকে পূর্বানুমতি ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে তিনি দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে ফারাহা এমদাদ লেখেন,
“এনসিপির সঙ্গে আমার পথচলা এখানেই শেষ। সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে ফারাহা এমদাদকে ‘সংগঠক’ পদে রাখা হয়। তবে এ বিষয়ে তাকে আগে থেকে অবহিত করা হয়নি বা তার সম্মতিও নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ১৮ এপ্রিল ২০২৬ তারিখের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানতে পারেন যে তাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু পূর্বানুমতি ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলেই তিনি মনে করেন। এই কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
📢 পাঠকের উদ্দেশ্যে
আপনাদের জন্য নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। সর্বশেষ আপডেট, বিশ্লেষণধর্মী প্রতিবেদন এবং নিরপেক্ষ খবর পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।