চীনের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল, এশিয়া কাপে কঠিন লড়াই
শক্তিশালী চীন, মালয়েশিয়া ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের তরুণরা
স্পোর্টস ডেস্ক | নিউজ প্রতিদিন বিডি
এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ জুনিয়র হকি আসরে নিজেদের সামর্থ্য প্রমাণের লক্ষ্যে চীনের উদ্দেশে যাত্রা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। আগামী ৪ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের মোচিতে অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ হকি।
বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন, শক্তিশালী মালয়েশিয়া, পাকিস্তান ও কাজাখস্তান।
আগামী ৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর মালয়েশিয়া, ৮ সেপ্টেম্বর কাজাখস্তান এবং ৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
তরুণ খেলোয়াড়দের জন্য এবারের আসরটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে ভালো পারফরম্যান্সের পাশাপাশি পরবর্তী ধাপে জায়গা করে নেওয়াই বাংলাদেশের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশ হকি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা আশাবাদী, দীর্ঘদিনের প্রস্তুতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক এই আসরে নিজেদের সেরাটা দিতে পারবেন তারা।
নিউজ প্রতিদিন বিডির পাঠকদের জন্য: বাংলাদেশের প্রতিটি ম্যাচের ফলাফল, সময়সূচি ও গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।
🌐 আরও বেশি বেশি নিউজ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং পেইজবুক পেইজ ফলো করুন