বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি :
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬ | রাত : ৯:২০
ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট এলাকায় সব তপশিলি ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ এপ্রিল জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ওই দিন বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সব তপশিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এ বিষয়ে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
নির্বাচন শেষে পরবর্তী কর্মদিবস থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।
📌 আরও সর্বশেষ খবর জানতে ভিজিট করুন:আমাদের ওয়েবসাইট www.newspratidinbd.com
নিউজ প্রতিদিন বিডি.কম
📌 ফেসবুকে আমাদের অনুসরণ করুন: