২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক: নিউজ প্রতিদিন বিডি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৬৭।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ব্যালট পেপার মুদ্রণ করা হয়েছিল। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়ে এবং সবগুলো ভোটই বৈধ হিসেবে গণ্য হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচন একক প্রার্থী কিংবা সমঝোতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ী ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। সংসদ ভবনেও এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
📢 সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পেতে নিউজ প্রতিদিন বিডি ফলো করুন।