1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

কুরিয়ার ভ্যানের আড়ালে ইয়াবা পাচার, বগুড়ায় ১,৯৬৫ পিসসহ গ্রেপ্তার ৩

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুরিয়ার ভ্যানের আড়ালে ইয়াবা পাচার, বগুড়ায় ১,৯৬৫ পিসসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি: নিউজ প্রতিদিন বিডি :
কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ভ্যানের আড়ালে ইয়াবার চালান পরিবহনের অভিযোগে বগুড়ার শাজাহানপুরে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল-জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অভিযানটি পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিএনসি কর্মকর্তারা জানতে পারেন, কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ভ্যান ব্যবহার করে মাদকের একটি চালান পরিবহন করা হচ্ছে। পরে উপ-পরিচালক মো. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ঢাকা থেকে রংপুরগামী কুরিয়ার ভ্যানের কেবিন ও তিন ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকার মোহাম্মদপুর এলাকার মো. রাছেল হাওলাদার (৩৬), রংপুরের মিঠাপুকুরের মো. রোকনুজ্জামান (৩৯) এবং কুড়িগ্রাম সদর উপজেলার মো. মকবুল হোসেন (২৫)। রাছেল হাওলাদার ওই গাড়ির চালক এবং রোকনুজ্জামান হেলপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি কুরিয়ার ভ্যান, ডেলিভারি চালান, কুরিয়ার পার্সেল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park