1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

জেমসের কনসার্টে গোপন দর্শক ছিলেন প্রাক্তন স্ত্রী রথী

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেমসের কনসার্টে গোপন দর্শক ছিলেন প্রাক্তন স্ত্রী রথী
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ :
প্রকাশিত :নিউজ প্রতিদিন বিডি :

নগরবাউল জেমস ১৯৯১ সালে বিখ্যাত মডেল রথী’কে বিয়ে করেছিলেন। তবে রথী’র বিনোদন জগতে পথচলা ১৯৮৯ সালে ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার আগে থেকেই শুরু। তিনি প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ চলচ্চিত্রে রাজ্জাক আমিন খান’রও অভিষেক সিনেমা ছিল। সেই সময়ে রথী’র নাম পরিবর্তন করে ‘চাঁদনী’ রাখা হয়েছিল। তবে সংসারের কারণে তিনি সিনেমা ও বিনোদন জগত থেকে দূরে গিয়ে পুনরায় ‘রথী’ নামেই পরিচিত হন।
জেমস ও রথীর এক যুগের সংসার ২০০৩ সালে ভেঙে যায়। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ রথী তার সংসারের নানা টক-ঝাল-মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন।
রথী বলেন, “আমার বয়স তখন কম ছিল, আর ছেলে মানুষী আচরণও বেশি ছিল। জেমস আমাকে সময় না দিলে আমি অভিমান করে তার গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে সে খুঁজে পেতো না, আর আমি ভীষণ মজা পেতাম। আমি নিজেও জেমসের গানের ভক্ত ছিলাম। কিন্তু ও সবসময় আমাকে কনসার্টে নিয়ে যেতো না। তাই আমি নিজেই টিকেট কেটে সাধারণ দর্শকের মতো কনসার্ট উপভোগ করতাম।”
বর্তমানে রথী অভিনয় না করলেও উদ্যোক্তা পরিচয়ে সুপরিচিত। জীবনের নানা অধ্যায়ের এই চমকপ্রদ গল্প শোনাতে দেখা যাবে সঞ্চালক রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্যকে।
এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আসছে ঈদের ৭ম দিন সকাল ৭টা থেকে ৮টায়। প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল।
📌 আপডেট ও আরও এক্সক্লুসিভ গল্পের জন্য ভিজিট করুন:🌐নিউজ প্রতিদিন বিডি এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park