1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

ডাকসুতে জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে উত্তেজনা, ব্যবস্থা নেওয়ার কথা ঢাবি প্রশাসনের ।

এ আলী খান
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডাকসুতে জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে উত্তেজনা, ব্যবস্থা নেওয়ার কথা ঢাবি প্রশাসনের

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার দুপুরে এক শিক্ষার্থী সংগ্রহশালায় থাকা জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান।
প্রতিবাদকারী শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার সাংবাদিকদের বলেন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক কোনো ব্যক্তির ছবি ডাকসু সংগ্রহশালায় থাকা উচিত নয়। এ ঘটনাকে তিনি নিজের প্রতিবাদের অংশ হিসেবে উল্লেখ করেন।
এর আগে সংস্কার শেষে রোববার ডাকসু সংগ্রহশালাটি নতুনভাবে চালু করা হয়। সেখানে জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়। একই সঙ্গে সংগ্রহশালায় বিভিন্ন ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি রাখা হয়েছে।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও প্রশাসনিক কাঠামোর বাইরে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়। জিন্নাহর ছবি প্রদর্শন এবং সংগ্রহশালার অন্যান্য কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
ঘটনাটিকে ঘিরে ক্যাম্পাসে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠনও এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। ফলে ডাকসু সংগ্রহশালার প্রদর্শনী ও এর ব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

নিউজ প্রতিদিন বিডি
সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন পথচলা, নিরপেক্ষ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।
🔔 সর্বশেষ সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজটি Follow করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park