1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

বিচারপতিদের বাসায় কাজের বিরোধিতা, ৪ এমএলএসএস সাময়িক বরখাস্ত

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিচারপতিদের বাসায় কাজের বিরোধিতা, ৪ এমএলএসএস সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন | প্রকাশিত: ৫ মে ২০২৬| আপডেট : ৫ মে রাত : ১১:৪৫ মিনিট
বিচারপতিদের বাসায় কাজ করতে অস্বীকৃতি ও এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জেরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর চারজন এমএলএসএস (অফিস সহায়ক)কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীরা হলেন—মো. আসাদুজ্জামান, মোসা. রুক্ষুন নিশা, মো. মিরাজ ও মো. মেহেদী হাসান।
মঙ্গলবার (৫ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে, ৪ মে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে কয়েকজন এমএলএসএস সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তারা অভিযোগ করেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিসে দায়িত্ব পালনের কথা উল্লেখ থাকলেও দীর্ঘদিন ধরে তাদের বিচারপতিদের বাসায় কাজ করতে বাধ্য করা হচ্ছে।
তাদের ভাষ্য অনুযায়ী,বাসায় দায়িত্ব পালনের সময় নির্দিষ্ট কর্মঘণ্টা বা সাপ্তাহিক ছুটির সুযোগ থাকে না। এমনকি উৎসবের দিনেও কাজ করতে হয়। এই পরিস্থিতিকে তারা “দাসত্বের মতো” বলে উল্লেখ করেন এবং বাসায় দায়িত্ব থেকে অব্যাহতি চান।
কর্মীরা আরও অভিযোগ করেন,বাসায় কাজের সময় তাদের দিয়ে রান্না,নিরাপত্তা,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যক্তিগত কাজ করানো হয়, যা তাদের নিয়োগের শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাননি বলেও দাবি করেন তারা।
উল্লেখ্য,পূর্বে এক পর্যায়ে তাদের বাসা থেকে প্রত্যাহার করে আদালতের নিয়মিত দাপ্তরিক কাজে ফিরিয়ে আনা হয়েছিল। তবে সম্প্রতি আবারও একই দায়িত্বে পাঠানো হলে তারা এর বিরোধিতা করেন,যার পরিপ্রেক্ষিতেই এ বরখাস্তের সিদ্ধান্ত আসে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শ্রম অধিকার ও কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park