1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

গাইবান্দ্ধা বাবার মজুত করা ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু।

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাবার মজুত করা ডিজেলে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি |আপডেট: ২২ এপ্রিল ২০২৬,
গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে ড্রামে মজুত রাখা ডিজেলে পড়ে আরাফ প্রামাণিক (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক নিজের বাড়ির বারান্দায় অর্ধেক কাটা একটি ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রেখেছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশু আরাফ ওই ড্রামের মধ্যে পড়ে যায়।
পরিবারের সদস্যরা কিছু সময় পর বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতভর চিকিৎসা চললেও বুধবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আরাফ পরিবারটির একমাত্র সন্তান ছিল। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং অসতর্কভাবে দাহ্য পদার্থ সংরক্ষণ কতটা ঝুঁকিপূর্ণ, এ ঘটনা তার আরেকটি উদাহরণ। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে জ্বালানি বা বিপজ্জনক তরল খোলা অবস্থায় বা ঝুঁকিপূর্ণ পাত্রে না রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, সচেতনতার অভাব ও অসাবধানতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park