1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে।

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বৃদ্ধি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি:
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ |

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি এখন সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও তদারকি করবেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় এবং ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছিল।
সরকার গঠনের পর উপদেষ্টা পরিষদে আরও কয়েকজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে রাজনৈতিক বিষয়ক দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা করা হয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডা. জাহেদ উর রহমানকে নীতি ও কৌশল বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

📌 আরও সর্বশেষ খবর জানতে ভিজিট করুন:www.newspratidinbd.com
নিউজ প্রতিদিন বিডি.কম
📌 ফেসবুকে আমাদের অনুসরণ করুন:

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park