1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

শিগগিরই মন্ত্রিসভায় আসছে ৫ নতুন মুখ

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিগগিরই মন্ত্রিসভায় আসছে ৫ নতুন মুখ

প্রকাশিত: ১০:৪৫ পিএম, ৮ মে ২০২৬
অনলাইন ডেস্ক | নিউজ প্রতিদিন বিডি |
প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনতে শিগগিরই মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন করে পাঁচজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তাদের মধ্যে একজন টেকনোক্র্যাটও থাকতে পারেন বলে আলোচনা চলছে।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বর্তমানে অতিরিক্ত দায়িত্বের চাপ রয়েছে। এ কারণে কিছু মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের পরিকল্পনাও করা হচ্ছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সূত্র মতে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমিয়ে নতুনভাবে দায়িত্ব বণ্টনের পরিকল্পনাও রয়েছে।
নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন এবং টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নাম উল্লেখযোগ্য।
এ ছাড়া কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাসের সম্ভাবনাও রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে বর্তমান সরকার গঠিত হয়।

নিউজ প্রতিদিন বিডি শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। দেশ-বিদেশের সর্বশেষ খবর, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তি, বিনোদন ও জনমানুষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
আমাদের ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে পাবেন—
দ্রুত ও নির্ভুল সংবাদ আপডেট
নিরপেক্ষ ও তথ্যভিত্তিক প্রতিবেদন
ভাইরাল নয়, সত্য সংবাদ প্রচারের প্রতিশ্রুতি
দেশের মানুষের কথা তুলে ধরার সাহসী উদ্যোগ

“সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন পথচলা”—এই বিশ্বাস নিয়েই নিউজ প্রতিদিন বিডি এগিয়ে যাচ্ছে পাঠকের আস্থা অর্জনের পথে।
🌐 ওয়েবসাইট: newspratidinbd.com⁠
🏓 ফেসবুক পেইজ: নিউজ প্রতিদিন বিডি.কম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park