1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

মির্জা ফখরুলসহ ১৫ বিশিষ্টজন পাচ্ছেন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মির্জা ফখরুলসহ ১৫ বিশিষ্টজন পাচ্ছেন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
প্রকাশিত | নিউজ প্রতিদিন বিডি | শুক্রবার, ০৮ মে ২০২৬ | আপডেট: ০৭:১০ PM

দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হচ্ছে।
শুক্রবার (৮ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক এই স্বর্ণপদক চালু করেছে ।

পুরস্কারের জন্য মনোনীত অন্যদের মধ্যে রয়েছেন—
ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমিনুল হক, তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার এবং সংগঠক সানজিদা ইসলাম তুলী।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এ সম্মাননায় ভূষিত হচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের উন্নয়ন, সমাজসেবা, গণতন্ত্র, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই স্বর্ণপদকের মাধ্যমে সম্মাননা জানানো হবে।

“সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন পথচলা”—এই বিশ্বাস নিয়েই নিউজ প্রতিদিন বিডি এগিয়ে যাচ্ছে পাঠকের আস্থা অর্জনের পথে।
🌐 ওয়েবসাইট: newspratidinbd.com⁠

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park