1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

১০০ টাকার বেশি ময়লার বিল নিলে বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

১০০ টাকার বেশি ময়লার বিল নিলে বাতিল হবে লাইসেন্স: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি
প্রকাশিত: ১১ মে ২০২৬, সোমবার | আপডেট: ১১ মে ২০২৬, ৮:৪৫ PM
বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার নগর ভবনের অডিটরিয়ামে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ সতর্কবার্তা দেন।
সভায় তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত টাকার চেয়ে বেশি বিল আদায় করছে এবং নিয়মিত ময়লা সংগ্রহ করছে না। এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি জানান, প্রতিটি ফ্ল্যাট বা বাসা থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে এবং তা অবশ্যই নির্ধারিত রশিদের মাধ্যমে আদায় করতে হবে।
সভায় আরও জানানো হয়, প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে। কোনো এলাকায় ময়লা জমে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি নাগরিকদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ প্রস্তুতির কথাও তুলে ধরা হয়। এ সময় ঈদের পরবর্তী তিন দিন কোনো পরিচ্ছন্নতা কর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে থাকতে পারবেন না। প্রতিটি ওয়ার্ড সম্পূর্ণ বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত কর্মীদের মাঠে কাজ চালিয়ে যেতে হবে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, রাস্তা বা খালে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো বাসাবাড়ি থেকে নির্ধারিত স্থানে বর্জ্য না ফেলে রাস্তায় বা খালে ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা শুধু একটি সেবা নয়, এটি সামাজিক ও মানবিক দায়িত্বও। চুক্তির শর্ত লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বর্জ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
— নিউজ প্রতিদিন বিডি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park