1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেপালে সিনেমার শুটিং শেষ করে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন অভিনেতা মুর্তজা পলাশ। তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে নির্মাণাধীন ‘শিকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে পলাশকে গ্রেফতার করা হয়। গত ২৮ আগস্ট নেপাল থেকে দেশে ফেরার সময় বিমানবন্দরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। সেখানে ২৫ দিনের বেশি সময় শুটিং করার পরিকল্পনা থাকলেও পাহাড়ি এলাকায় বন্যার কারণে নির্ধারিত সময়ের আগেই পুরো ইউনিট দেশে ফিরে আসে। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে মামলার ঘটনা ও অন্য আসামিদের ভূমিকা নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় ‘শিকার’ সিনেমার বাকি কাজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, নেপালে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ হয়েছে। আগামী অক্টোবরে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং করার পরিকল্পনা ছিল।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, পলাশ বর্তমানে নিজের আইনি বিষয়ে লড়াই করছেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান তার দ্রুত মুক্তির বিষয়ে আশাবাদী। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সীমান্তবর্তী অঞ্চলের প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী ‘শিকার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে মুর্তজা পলাশের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। সিনেমাটিতে আরও রয়েছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park