1. admin@newspratidinbd.com : admin : আ : ফারুক বাবু
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর-নাশকতা নয়, দ্রুত নতুন মজুরি ঘোষণার দাবি — নাজমা আক্তারের নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইহুদি বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতায় প্রস্তুত আরব দল ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এবার প্রকৃতির জগতেও বিশেষভাবে যুক্ত হলো বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম। মদিনায় কোন হামলা হয়নি, সৌদির অভিযোগ ডাহা মিথ্যা।  জানুয়ারি–জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, প্রয়োজনে সেনা মোতায়েন ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড ব্রয়লার মুরগির যেসব অংশ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’ মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রবিউল ইসলাম রবিন, জনসম্পৃক্ততায় বাড়ছে পরিচিতি। 

ঢাকায় গোপন হামলার পরিকল্পনা নস্যাৎ, ৪ সন্দেহভাজন আটক

নিউজ প্রতিদিন বিডি ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকায় গোপন হামলার পরিকল্পনা নস্যাৎ, ৪ সন্দেহভাজন আটক
নিজস্ব প্রতিবেদক | নিউজ প্রতিদিন বিডি | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ PM
রাজধানীতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে পৃথক অভিযানে চার সন্দেহভাজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ড্রোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গোপন হামলার পরিকল্পনায় জড়িত থাকার প্রাথমিক তথ্য মিলেছে।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ান শ্যুটারগান, গুলি, ড্রোন, মেটাল ডিটেক্টর, যোগাযোগে ব্যবহৃত একাধিক ডিভাইস এবং কিছু উগ্রবাদ সংশ্লিষ্ট বইপত্র জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের কার্যক্রম নিয়ে আগে থেকেই নজরদারি চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীর বিভিন্ন স্থানে গুপ্ত হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
পুলিশ বলছে, আটক ব্যক্তিদের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের নেটওয়ার্ক, অর্থায়ন ও সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নগর নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি জোরদার এবং সময়োপযোগী অভিযান সম্ভাব্য বড় ধরনের ঝুঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিউজ প্রতিদিন বিডি ডটকম পাঠকদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ নিউজ প্রতিদিন বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park